- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারা ও ছাতকে পূজামন্ডপ পরিদর্শন করলেন এমপি মুহিবুর রহমান মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করলেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
দোয়ারাবাজার উপজেলার দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন কালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড়  উৎসবে দুর্গাপুজা, ধর্ম যার যার উৎসব সবার, সাম্প্রদায়িক ঐক্যের কারণে আজ আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি প্রশংসনীয় দেশ হিসেবে পরিচয় দিতে পেরেছি।  বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, যখনই যে কোন ধর্মের উৎসব শুরু হয় তখন সবাই মিলে আমরা উৎসব পালন করি কোন ভেদাভেদ থাকে না আমাদের মাঝে।
সোমবার বিকেলে পুজামন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা পষিদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী   
কর্মকর্তা সাইফুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ, উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ হোসেন, ছাতক উপজেলা আ.লীগ নেতা আফজাল হোসেন. দোয়ারাবাজার উপজেলা আ.লীগ নেতা আব্দুল আওয়াল ধলিক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ করিম লিলু, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, ইউনিয়ন আ.লীগের সভাপতি মানিক লাল দে, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো.আবুল কালাম, সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান. বসির উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল শিকদার, গোপিকারঞ্জন চক্রবর্তী বাচ্চু, বিদ্যাজননী যুবক ফোরামের সভাপতি বিপ্লু রায়, সাধারণ সম্পাদক এডভোকেট তনয় চক্রবর্তী, বাপ্পা রায়,অমিতাব চক্রবর্তী (রনি), রানা রায়, ত্রিনয়নী যুব সংঘের সভাপতি দীপ্ত দে নিটু, সহ সভাপতি রাজেন্দ্র দাস, সাধারণ সম্পাদক মান্না রায়,রাজু দাস, মংলারগাঁও পুজা উদযাপন পরিষদের সভাপতি ওরিধন দাস, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস প্রমুখ।
এদিকে ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সুনামগঞ্জ র‌্যাব-৯ এর একটি টিম। সোমবার রাতে মুহিবুর রহমান মানিক এমপি ছাতক শহরের পূজামন্ডপগুলো পরিদর্শন ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় এমপি মানিকের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশিনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, আ.লীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী, সাব্বির আহমদ, এড. সামছুর রহমান, মাফিজ আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা এম রশীদ, জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগ নেতা শিপলু আহমদসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ছিলেন।
রাতে ছাতক-দোয়ারার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন ও পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে খোঁজ-খবর নেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। এসময় তিনি প্রত্যেক পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পরিদর্শনকালে উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল, সদস্য শাহীন চৌধুরী, এমাদুল হক এমাদ, কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, পৌর কাউন্সিলর ধন মিয়া, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, দোয়ারা উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক শামীমুল ইসলাম, এপিপি অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদ, কালারুখা ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন, আব্দুর রশীদসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সাথে ছিলেন।
ছাতক পৌর এলাকার পূজা মন্ডপগুলো পৃথকভাবে পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি নজরুল ইসলাম, পুলিশ সুপার নুরুল ইসলাম ও পিও জয়নাল আবেদীনের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি টিম। এসময় ছাতক থানার এসআই শফিকুল ইসলাম চৌধুরী, তরিকুল ইসলাম, র‌্যাবের এসআই সামছুর রহমান, আনিছ মিয়া সাথে ছিলেন। তারা পূজা মন্ডপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নেন।

  • [১]