- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারা কৃষি অফিসের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত প্রেসক্লাব নেতৃবৃন্দের

দোয়ারাবাজার প্রতিনিধি
কৃষি অফিসের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার প্রেসক্লাব সভাপতি এম করিম লিলুর সভাপতিত্বে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দায়সারা মনোভাব ও সাংবাদিকদের সরকারি বিভিন্ন সভা সেমিনার নিয়ে অবমুল্যায়নের      
কারণে প্রেসক্লাব নেতৃবৃন্দ এমন সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দোয়ারাবাজার উপজেলা কৃষি অফিসের কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সংবাদপত্র ও সাংবাদিকদের প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
জরুরী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আলাউদ্দিন, বজলুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, অর্থ সম্পাদক সিরাজ মিয়া, সদস্য আশিস রহমান, কে.এম. আবদাল হোসাইন তালুকদার অপু প্রমুখ।

  • [১]