দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ ও ভারতের তীর সিলং খেলার ৪ আসামী আটক করা হয়েছে। সোমবার রাতে এসআই সুভাস চন্দ্র সরকার, এসআই ফিরুজ আল মামুন, এসআই মঞ্জুরুল ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে ভারতের তীর সিলং খেলার আসর থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মসক আলীর ছেলে দুলাল মিয়া (২৩), পান্ডারগাঁও ইউনিয়নের চেংগাইয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইব্রাহিম আলী(২০), সুনাপুর গ্রামের ব্রজেন্দ্র দাসের ছেলে বিধান চন্দ্র দাস (৩৫), সাহেবের গাঁও গ্রামের আব্দুল হকের ছেলে ছাদিকুর রহমান। তীর সিলং খেলার অপরাধে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১শত টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস।
এদিকে ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় আটক করা হয়েছে, উরুরগাঁও গ্রামের তমিজ উদ্দিন, ভবানীপুর গ্রামের মনফুর আলী, সুনা মিয়া, মোছাঃ গোল নেহার বেগম ও রওশন আরা বেগমকে।