- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন-অর রশিদকে অব্যাহতি

ছাতক প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন-অর রশিদকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে বিএনপির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। গত ১৭মে জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • [১]