- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারা সীমান্তে ২৬ গরু আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম শ্রীপুর গ্রামে ২৬ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়রাবাজার থানার এসআই বিকাশ চন্দ্র দেব ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে গরুগুলো আটক করেন।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আনা গরু রেখেই পালিয়ে যায় চোরাকারবারীরা। দোয়ারাবাজার থানার এসআই বিকাশ চন্দ্র দেব বলেন,‘আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং গরু আটক করতে সক্ষম হই। কিন্ত চোরাকারবারিরা পালিয়ে যায়।’

  • [১]