- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দৌলতপুর মাদ্রাসায় উপজেলা চেয়ারম্যানের অনুদান

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দৌলতপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। শুক্রবার দুপুরে মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ অর্থ অনুদান হিসেবে প্রদান করেন। এসময় মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য তিনি উপজেলা পরিষদ থেকেও সহায়তা করার আশ্বাস দেন।
এসময় এলাকার মুরব্বী আব্দুল হান্নান, কাছিম আলী, রাইছ আলী, মাও. এলখাছুর রহমান, আব্দুল কাদির, উপজেলা যুবলীগ সহ সভাপতি নুরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির আহমদ, প্রচার সম্পাদক কাওসার আহমদ, যুবলীগ নেতা সেলিম আহমদ, সুহেল আহমদ, চমক    আলী, সাইফুর রহমান, ফজর আলী, হোসেন আহমদ, তাজ উদ্দিন, সৌদি আরব প্রবাসী আব্দুল মছব্বির, হাফিজ জালাল উদ্দিন, হাফিজ সাইদুর রহমান রুশনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
মাদ্রসার সার্বিক উন্নয়নের জন্য দোয়া পরিচালনা করেন দৌলতপুর জামে মসজিদের খতিব মাও. আতিকুর রহমান।

  • [১]