স্টাফ রিপোর্টার
দ্বিতীয় দিনের মত বিভিন্ন হাওরের বাঁধ পর্যবেক্ষণ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অনুসন্ধান দল। শুক্রবার দুদকের অনুসন্ধান দল জেলার জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার শনি ও হালীর হাওরের বিভিন্ন বাঁধ মাপজোঁক করেন। এসময় হাওর পাড়ের স্থানীয় লোকজন ও কৃষকদের সাথে কথা বলেছেন তারা। দুদক প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রহিম বলেন,‘ আমরা বিভিন্ন হাওরের বাঁধ পর্যবেক্ষণ করেছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। আমরা আরো অনুসন্ধান করব। বাঁধ ঘুরে দেখব ও স্থানীয় লোকজনের সাথে কথা বলব। আমাদের আরো কিছু অনুসন্ধান দল বাঁধ পর্যবেক্ষণ করবেন।