- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশের মেয়েরা

সু.খবর ডেস্ক
দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের দেওয়া ১৫৩ রানের জবাবে ১১৭ রানে শেষ হয় জাহানারাদের ইনিংস। ফলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েদের হারতে হয় ৩৬ রানে।
বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে কোনও রান না করতেই ব্রান্টের বলে বোল্ড আউট হয়ে ফিরে আসেন ওপেনার শারমিন আক্তার। দলীয় ১৪ রানে দ্বিতীয় উইকেট হারায় মেয়েরা।
শ্রুবসলে বলে মাত্র ২ রান করে এডওয়ার্ডকে ক্যাচ দেন আয়েশা রহমান। ২৫ বলে ১৯ রান করা ফারজানা ফিরে আসেন দলের রান তখন ৩৮। দলীয় ৪৬ রানে রুমান আহমেদকে হারায় বাংলাদেশ। এরপর ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের স্ভাবনা জাগিয়ে তোলেন সালমা খাতুন ও উইকেটরক্ষক নিগার সুলতামানা জোতি।
দলীয় ১১০ রানে জোতি ফিরে আসলে বাংলাদেশের জয়ের স্বপ্নে বেশ বড়সড় একটি ধাক্কা লাগে। মাত্র ২৮ বলে ৩৫ রান করে জোতি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ৩০ বলে ৪টি চারের মারে ৩২ রান করে অপরাজিত ছিলেন সালমা।
ইংল্যান্ডের হয়ে শ্রুবসলে ২টি উইকেট নেন।
এর আগে ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৩ রান করেন ইংল্যান্ড। প্রথম থেকেই বাংলাদেশের বোলারদের বেশ সাবলীলভাবে মোকাবেলা করতে থাকে ইংল্যান্ডের ব্যাটাররা। প্রথম চার ওভারেই ৩৪ রান সংগ্রহ করে ইংলিশ নারীরা।
এরপর অধিনায়ক জাহানারা আলমের বলে বোল্ড হয়ে ফিরে আসেন টেমি বাউমন্ট। এরপর সারাহ টেলরকে নিয়ে আরও ৩৬ রানের জুটি বাঁধেন শার্লট এডওয়ার্ড। দলীয়র ৭০ রানের টেলরের বিদায়ের পর স্কোরবোর্ডে আর ১ রান যোগ করেই খাদিজাতুল কুবরার বলে বোল্ড হন হেথার নাইট।
এরপর নাটালিয়া স্কিভার ও ড্যানেইলি ওয়েইট যোগ করেন আরও ৪৭ রান। দলীয় ১২৭ রানে ৫১ বলে ৬০ রান করে আউট হন শালর্ট এডওয়ার্ডস। শেষের দিক ক্যাথরিন বান্টের ৯ বলে ১৭ রানে ভর করে ১৫৩ রানের বড় স্কোর দাঁড় করার ইংল্যান্ড।
বাংলাদেশের হয়ে ৩ উইকট নেন জাহানারা আলম। একটি করে উইকেট পান  সালমা, রুমানা, ফাহিমা ও খাদিজা।
ইংল্যান্ড নারী দল: শালর্ট এডওয়ার্ডস, টেমি বাউমোন্ট, সারাহ টেলর, নাইট, গ্রিনওয়ে, জেনি গান, নাটালিয়া স্কিভার, ড্যানেইলি ওয়েইট, ক্যাথেরিন ব্রান্ট, শ্রুবসলে ও ড্যানিয়েল হ্যাজেল।
বাংলাদেশ নারী দল: আয়েশা রহমান, শারমিন আকতার, ফারাজানা হক, রুমানা আহমেদ, নিহার সুলতানা, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কুবরা।

  • [১]