স্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট মাসুক আলম, আ.ত.ম মিছবাহ, অ্যাডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, অ্যাডভোকেট আব্দুল হক, আবুল মনশুর শওকত, ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ধর্ম বিষয়ক সম্পাদক অশুক তালুকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।