- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখা। সোমবার বিকেলে আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক আশিক মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তারেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক মাও. আলী আসগর, জেলা যুব পরিষদের সভাপতি মুজাহিদ আলী খোকন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলী হাসান চৌধুরী, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ স্বাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ এখন মাঝে মাঝে যায় না মাঝে মধ্যে আসে। বিদ্যুৎ বিভ্রাটে লেখাপড়া করা যাচ্ছে না। বাজারে গেলে দেখা যায় সকালে একবার জিনিসপত্রের দাম বাড়ে, বিকালে আরেকবার বাড়ে। বাইরে থেকে ঋণ এনে উন্নয়নের গল্প তৈরি করা হচ্ছে। আর সেই ঋণ পরিশোধের চাপ জনগণের ঘাড়ে দেয়া হচ্ছে।

  • [১]