১২ লিটার সিলিন্ডারের দাম প্রায় ২৫০ টাকা বৃদ্ধি ও দফায় দফায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি ও দেশব্যাপি সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বুধবার বিকাল সাড়ে ৫টায় আলফাত স্কয়ারে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল) এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনডিএফ জেলা কমিটির সদস্য আমির উদ্দিন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন জেলা সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক পিন্টু দাস, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর, বারকী শ্রমিক সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাদির মিয়া, সুরঞ্জিত দাস, জামাল আহমেদ, কাজল দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের বর্তমান উর্ধ্বগতির এই বাজারে নি¤œবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবার যেন হাত পুড়ছে বাজারে গিয়ে। চাল, ডাল ও তেলের দামে অস্বস্তি আগে থেকেই ছিল। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, আটা, ময়দা, মুরগি, ডিমসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। বেড়েছে রান্নার গ্যাস, সাবান ও টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য সামগ্রীর দামও।
বক্তারা বলেন, করোনা মহামারীর মধ্যে সরকারের দায়িত্ব হলো দ্রব্যমূল্যের ভর্তুকি প্রদান করা, কিন্তু তা না করে দফায় দফায় লাগামহীন ভাবে চাল, ডাল, তেল, পেঁয়াজ চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করেছে কয়েক দফা। ১২ লিটার সিলিন্ডারের দাম বাড়িয়েছে প্রায় ২৫০ টাকার ও বেশি। যায় দায়ভার বহন করতে হচ্ছে এবং হবে জনগণের।
বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে গ্যাসের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে প্রয়োজনবোধে ভর্তুকি প্রদান করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। লুটপাট, দুর্নিতি বন্ধ করে দুর্নীতিবাজদের শাস্তির ব্যাবস্থা করতে হবে।