শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শনিবার দুপুর ১টায় তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের উত্তরে মহাসিং নদীর তীরে দেখার হাওরের ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নং পিআইসির কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূইয়া, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, সার্ভেয়ার সোহানুর আলম, পিআইসি কমিটির সভাপতি জামিরুল হক, সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ।
ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলা শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শস্য ভান্ডার দেখার হাওর। ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করে যা দেখেছি। ভালই হচ্ছে কাজ। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে তিনি সংশ্লিষ্ট লোকজনদেরকে তাগিদ প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দুপুরে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও খালরপাড় এলাকায় গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূইয়া, অফিস সহকারী পরিপদ প্রমুখ।