বুধবার বিশ্বম্ভরপুর উপজেলার দ. বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ. বাদাঘাট ইউপি যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল গনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য অ্যাড. হাসান মাহবুব সাদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল আলম সিদ্দিকী।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, গিয়াস উদ্দিন মারুফ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক গৌতম বনিক, যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান মুহিব, আওয়ামী লীগ নেতা হযরত আলী কালার চান, বিশ্বম্ভরপুর উপজেলা ওলামা লীগ সভাপতি মাও. ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজেশ তালুকদার, তৈয়বুর রহমান, জামাল হোসেন, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন প্রমুখ।