- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনাগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দ.সুনামগঞ্জ জেলায় টেক্সটাইল ইনিউস্ট্রিটিউট স্থাপন (একনেকে) অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা সদর শান্তিগঞ্জ বাজার উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে সিলেট সুনামগঞ্জ মহা সড়কের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত কর্মকর্তা মো. হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি এ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. নুর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. মাসুক মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।

  • [১]