- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জের সৈয়দা খাতুন আর নেই

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত হাজী আব্দুস সালাম এর স্ত্রী সৈয়দা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। সোমবার সকাল ৮টায় সিলেট নুরজাহান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার জানাজা দরগাহ মসজিদের মাঠে আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাঁকে সিলেট হযরত শাহজালাল দরগায়, স্বামীর কবরের পাশে দাফন স¤পন্ন করা হয়।  

  • [১]