দ. সুনামগঞ্জ অফিস
দ. সুনামগঞ্জ উপজেলার জয়কলস, শিমুলবাঁক ও পাথারিয়া ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজ মোশাহিদ আহমদের পরিচালনায় বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য আশরাফ আলী, হাবিবুর রহমান, সুজন কুমার দাস, ইউপি সদস্যা হোসনে আরা বেগম প্রমুখ।
এদিকে শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ সম্মেলন
কক্ষে দুপুর ১ টায় ইউনিয়ন পরিষদ’রঁ চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে, ইউনিয়ন সচিব মিতালী বেগম তালুকদারের সঞ্চালনায় বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
অপরদিকে উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ষোলগ্রাম গণিনগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য রোশন আলীর পরিচালনায় বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।