দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদরে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, দ. সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী মো.আলাউদ্দিন খান, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার দাস, পাগলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কান্তা নারায়ন চক্ররর্তী, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মিজানুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাসুদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমুখ।