পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে কর্মী সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। সোমবার বিকালে উপজেলার পাগলা বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুরনজিত চৌধুরী টপ্পা ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেনের যৌথ পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ
সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক এনামুল কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল খান, উপজেলা যুব লীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মজিদুর রহমান, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জান জেরিন, উপজেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্রলীগ নেতা অসীম পাল, তানভীর আহমদ সোহান।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ধীরেন্দ্র পাল ধীরু, রজব আলী, রহিম আলী, নূর উদ্দিন, ফজর আলী, আইয়ূব উদ্দিন বুদ্ধি, রাইজুল ইসলাম, ফজিল উদ্দিন, ননী দাশ, তাজুদ মিয়া, জামিল আহমদ, আবদুল কুদ্দুছ, দিলু মিয়া, আকবর আলী, আজিজুর রহমান, জমির আলী, মোস্তফা মিয়া, ফয়জুল হক, নূরুল হক, লুৎফুর রহমান, জাবেদ নূর, কবিন্দ্র দাশ, জমিরুল হক, শংকর দাশ, শফিক মিয়া, জোবায়েল আহমদ, মিছবাহ্ উদ্দিন, অনীল ভট্টাচার্য, আবদুর রউফ, রিজু আহমদ, যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, সেলিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকীব আলী।