- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

দ. সুনামগঞ্জ অফিস
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নির্বাচিত হওয়ায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক হয়ে শান্তিগঞ্জ বাজার থেকে পাগলা বাজারে যায়। সেখানে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা তালুকদার উপস্থিত নেতা-কর্মীদের মিষ্টি মুখ করান। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি পাগলা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় শান্তিগঞ্জ বাজারের দলীয় অস্থায়ী কার্যালয়ে শেষ হয়। পরে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, প্রচার স¤পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, হাজী সৈয়দুর রহমান, অ্যাড. বোরহান উদ্দিন দোলন, মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ফয়জুল করিম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম- আহ্বায়ক সাব্বির আহমদ, সোহেল রানা তালুকদার, সৈয়দ হোসেন জায়গীরদার রানা, সদস্য কামরুল ইসলাম, মাসুক পারভেজ, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি বদরুল খান, নুর হোসেন, প্রচার স¤পাদক নুর আলম, যুগ্ম- সাধারণ স¤পাদক লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকির মিয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপু, যুগ্ম- আহ্বায়ক বিশ্বজিৎ দাস, আল- মাহমুদ সুহেল, জুনায়েদ আহমদ জাবেদ, রবিবুল ইসলাম জুবেল সহ প্রমুখ।

  • [১]