- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে আদালতের অভিযান, জরিমানা আদায়

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেনের নেতৃত্বে মঙ্গলবারদিনব্যাপী উপজেলার নোয়াখালী বাজার ও পাথারিয়া বাজার এলাকায় বিভিন্ন হোটেল ও   রেস্টুুরেন্টে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নোয়াখালী বাজার ও পাথারিয়া বাজারের বিভিন্ন রেস্টুুরেন্ট ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিপননের দায়ে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে পাথারিয়া বাজার এলাকা থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়ে পরে পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ^াস, পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসার মো. ফখরুজ্জামান,ভূমি অফিসের নাজির মো.আবু বক্কর প্রমুখ।  

  • [১]