দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের উপজেলার দামোধরতপিতে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন। এখোনে দামোধরতপী মৌজায় ১ নং খাস খতিয়ানে ৪৩৯ দাগের মোট ২৫.৪২ একর ভূমি মধ্যে ১.৫০ একর মৌজায় আশ্রয়ণ প্রকল্প ২ বাস্তবায়ন করা হচ্ছে।
পরিদর্শনকালে তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষে ঘর নির্মাণের কাজ শুরু হবে। মুজিববর্ষে শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীনদের এ ঘর দেয়া হবে।