দ. সুনামগঞ্জ অফিস
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ. সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগের ১০ জন ও উপজেলার দরগাপাশা ইউনিয়নে আওয়ামী ৫ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার বিকাল ৩টায় দ. সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সকল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক হাজী মো. আব্দুল মুকিতের পরিচালনায় বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ মিয়া, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জিএম সাজ্জাদুর রহমান, নুর আহমদ মেম্বার, মো. নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মছকু মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম- আহ্বায়ক সাব্বির আহমদ, মনিরুজ্জামান সুজন, যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি নুর হোসেন, রাজা মিয়া, শামছুল ইসলাম, সদস্য সবুজ মিয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রিপন তালুকদার, সাবেক সাধারণ স¤পাদক শাহিনুর আলম শাহিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম সহ প্রমুখ।
সভায় ইউপি নির্বাচনের জন্য একক প্রার্থী বাছাই করতে পারেননি নেতা কর্মীরা। তবে আলোচনা সভায় সকল প্রার্থী উপস্থিত নেতা কর্মীদের আশ্বস্থ করে বলেন, কেন্দ্র যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করবো।
পরে জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী তহুর আলী ১০ প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে সবার স্বাক্ষর নেন। তালিকায় যাদের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাজী মো. আব্দুল মুকিত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাজা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মনিরুজ্জামান সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মাসুক মিয়া।
এদিকে বিকাল ৪টায় দ. সুনামগঞ্জ উপজেলার ছয়হাড়া আইভি অফিস হলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কদ্দুছর সভাপতিত্বে, কবির মিয়ার পরিচালনায় দরগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সকল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একক প্রার্থী বাছাই সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৫ প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে সবার স্বাক্ষর নেয়া হয়।
প্রার্থীরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি, আবদাল মিয়া চৌধুর, দরগাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মো. নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ স¤পাদক আবাব মিয়া, দরগাপাশা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ফখরু মিয়া।