দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশ চাইল ওয়েল ফেয়ার প্রোগ্রামের আওতায় রবিবার দুপুর ১২ টায় উপজেলার পাগলা বাজার এলাকায় আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে উপকারভোগী শিশু ও তার অভিভাবকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ চাইল ওয়েল ফেয়ার প্রোগ্রাম অফিসার কাজী মোক্তার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি এমএ কাসেম, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড অফিসার নুর নবী, ইউপি সদস্য আব্দুল বাতিন, শিশু ও অভিভাবদের পক্ষে রামিনা বেগম, মোছা. আনোয়ারা বেগম প্রমুখ।