- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ইসলামিক রিলিফের মাংস বিতরণ

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে গরীব ও অসহায় ৬শ পরিবারের মাঝে কুরবারিন গরুর মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। বুধবার সকাল ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ ভবনে প্রোগ্রাম অফিসার কাজী মোক্তার হোসেনের পরিচালনায় ও জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিযার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাংস বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের আন্তর্জাতিক অর্থ পরিচালক আবদুল জলিল আলী, বাংলাদেশ পরিচালক মো. সাবেল হোসেন ফিরোজ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, ফিল্ড অফিসার নুরুন নবী, নাজমুল ইসলাম, ইউসুফ আলী, সমাজ সেবী আনোয়ার ইসলাম চেীধুরীসহ প্রমুখ।

  • [১]