- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়ার সভাপতিত্বে,      
 উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদূর রহমানের পরিচালনায় অনানুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন। বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর ব্যাক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন , দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পুর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কালাম, পুর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম, উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগের আহবায়ক নূর হোসেন, উপজেলা যুবলীগ নেতা আলী হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জুবেল আহমদ, নূর আলম প্রমুখ।

  • [১]