দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং, মাদক ও জঙ্গিবাদ বিরোধী ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার সম্মেলন কক্ষে অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ সার্কেল পুলিশ সুপার মাহবুবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক ফরিদুর রহমান ফরিদ, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, ত্রাণ বিষয়ক স¤পাদক নুর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফেজ মাও. জিয়াউর রহমান সহ প্রমুখ।