- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে কারেন্ট জাল ধ্বংস

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার ও দেখার হাওরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উপজেলার পাগলা বাজারে রেষ্টুরেন্ট, ফল ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং মৎস্য ভান্ডার খ্যাত দেখার হাওরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য আহরণের দায়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জয়কলস ব্রীজের উত্তর পাড়ে এসব কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ^াস, এসআই মো. গোলাম মোস্তাফা, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, মৎস্য চাষী মতিউর রহমান সহ প্রমুখ।

  • [১]