- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টর পুরষ্কার বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে মহান একুশে ফেরুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২য়  ঘরোয়ায় ক্রিকেট টুর্নামেন্টর পুরুষ্কার বিতরণী, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার ডুংরিয়া ঘরোয়া মাঠে, ডুংরিয়া ঘরোয়া ইয়াং ষ্টার ও সুরমা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক মো. নুর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈনিক সচিব) হাসনাত হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য ফারহানা ইয়াসমিন সিমা, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, আমিন, শিমুবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে খেলায় অংশগ্রহণকারী দলের অধিনায়কদের কাছে ক্রেস্ট ও প্রথম স্থান লাভকারী  আক্তাপাড়া সুরমা ষ্টার ১টি ফ্রীজ ও দ্বিতীয় স্থান লাভকারী এলিভেন বুলেটস শিবপুর এলইডি টিভি তুলে দেন অতিথিরা।  

  • [১]