- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করেছেণ আব্দুল কাইয়ুম

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ১শত ২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দ. সুনামগঞ্জে আ’লীগ নেতা মাওলানা আব্দুল কাইয়ুম। বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুমের পারিবারিক উদ্যোগে গনিগঞ্জস্থ নিজ বাড়িতে পাথারিয়া ইউপির বিভিন্ন গ্রামের হতদরিদ্র, কর্মহীন, নিম্নমধ্যবিত্ত ও দিনমজুর পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, পাথারিয়া ইউপির চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, গনিগঞ্জ ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব রহমান, নিতাই দাস, নাসিম আহমদ প্রমুখ।

  • [১]