দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আকটকৃত আব্দুল আলী ফকির (৪৮) গাজীনগর গ্রামের মৃত. আব্দুল মালিক প্রকাশ আদম আলীর ছেলে।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তালুকদার সোমবার বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্ত্বিতে গাজীনগর গ্রামে মাদক ব্যবসায়ী আব্দুল আলী ফকিরের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় আব্দুল আলী ফকিরের বসত ঘরে তল্লাশী করে খাটের নিচ থেকে থানা পুলিশ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানান, আটক আব্দুল আলী ফকির দীর্ঘদিন ধরে গাজীনগর, পাথারিয়া বাজার এলাকায় গাঁজা বিক্রয় করে আসছিল।
দক্ষিণ সুনামগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার মো. আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।