- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ.সুনামগঞ্জে চরম দুর্ভোগে বন্যাদুর্গতরা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ.সুনামগঞ্জ
দ.সুনামগঞ্জ উপজেলায় বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন ৮ টি ইউনিয়নের প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ। তিন দফা বন্যার সাথে গত চারদিন ধরে যোগ হয়েছে থেমে থেমে বৃষ্টি। একদিকে করোনার প্রভাব আর অন্যদিকে বন্যার কবলে পড়ে দিশাহারা উপজেলার মানুষ। বেশি নিদারুণ কষ্টে রয়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেখা দিয়েছে নিরাপদ পানির অভাব। বাড়িঘর তলিয়ে যাওয়ায় বন্যার্তরা ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন উঁচু স্থানে।
বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার প্রায় সবগুলো গ্রামের রাস্তা ডুবে গিয়ে উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খুঁজে। এই করুন অবস্থায় তাদের কাছে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, শোয়ার স্থানটুকুও নেই। চরম সংকটে দিন পার করছে বানভাসিরা। কষ্ট আর সংকট সময় পাড় করলেও অনেকের ভাগ্যে মেলেনি ত্রাণ।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পুরো উপজেলার মানুষ এখন পানিবন্দি। বাড়িঘর ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে অনেকে আশ্রয় নিয়েছে। খেয়ে না খেয়ে দিন পার করছে বানভাসিরা। পরপর ৩য় দফা বন্যা দিশেহারা করে দিয়েছে মানুষকে। ধান, গবাদিপশু, আসবাবপত্র, খড়, নিয়েও বিপাকে পড়েছে মানুষ।
উপজেলার জামলাবাজ গ্রামের জুয়েল মিয়া বলেন, এক মাসে ৩ বার বন্যা আর কখনো দেখি নাই। খুব কষ্টে আছি। ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে যাওয়ায় মারাত্মক ভোগান্তিতে দিন কাটাচ্ছি আমরা।
নুর মিয়া নামের আরেকজন বলেন, পানিতে ঘরবাড়ি ডুবে গেছে গরু-ছাগল নিয়া বিপদে আছি৷ কয়েকদিন হয় এই রাস্তার মধ্যে গরু রাখছি। বন্যা আমাদের সব শেষ করে দিয়েছে।
ডুংরিয়া গ্রামের এলকাছ মিয়া বলেন, পানিতে আমার ঘর তলিয়ে গেছে। ধান, গরু-ছাগল, আসবাবপত্র নিয়ে মারাত্মক সমস্যায় আছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া বলেন, এ পর্যন্ত মোট ৫৬৫ টি পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছেন।
পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেন, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান স্যারের নির্দেশনায় আমরা বন্যার্তদের পাশে আছি। স্যার প্রতিনিয়ত এলাকার খোঁজখবর নিচ্ছেন। আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, আমরা বন্যা দুর্গতদের খোঁজখবর রাখছি। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যা

  • [১]