দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন যুব জমিয়তের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজার ডাক-বাংলোর সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মানববন্ধনে পশ্চিম পাগলা ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাও. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ক্বারী শোয়াইব আহমদের পরিচালনায় মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জমিয়তের যুগ্ম-সাধারণ স¤পাদক মাও. হাম্মাদ আহমদ, জমিয়ত নেতা মাও. সাজ্জাদুর রহমান, মাও. সিরাজুর রহমান, মোশাহিদ আহমদ, উপজেলা বিএনপির প্রচার স¤পাদক দিদার চৌধুরী, যুবদল নেতা ছালিক আহমদ, তুরণ খান, যুব জমিয়ত নেতা রেজয়ান আহমদ, হাফিজ জুবায়ের আহমদ, ইমদাদুর রহমান চৌধুরী সহ প্রমুখ।