- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে জলমহালে হামলার ঘটনায় মামলা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে জলমহালে মৎস্যজীবিদের উপর হামলার ঘটনায় ৮ হামলাকারীসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেন জয়কলস উজানীগাঁও তেডালা হুগলিয়া চাতল মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রফিক উদ্দিন।
উল্লেখ্য, শুক্রবার জলমহালে মৎস্যজীবিদের    
উপর হামলার ঘটনায় জয়কলস উজানীগাও তেডালা হুগলিয়া চাতল বিল মৎস্যজীবি সমবায় সমিতির মতিউর রহমান (৪৪), নুর মিয়া (৩০), আব্দুছ ছালাম (৩৫), জমসেদ আলী (৫৫)  আহত হন ।
মামলার সূত্রে জানা যায়, উপজেলাধীন তেডালা হুগলিয়া চাতল জলমহালটি ২০০৬ ইং সন হইতে ভূমি মন্ত্রণালয় হইতে সিবিআরএমপির মাধ্যমে বন্দোবস্ত নিয়ে জয়কলস উজানীগাঁও তেডালা হুগলিয়া চাতল মৎস্যজীবি সমবায় জলমহালটি ভোগ দখল করছে। অভিযুক্ত উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও গ্রামের মৃত আব্দুছ ছত্তারের ছেলে জহির উদ্দিনসহ অজ্ঞাত ৭-৮ জনের একটি দল জলমহাল দখল ও মাছ লুটপাটের চেষ্টা করে। এতে জলমহালের মৎস্যজীবি সমিতির লোকজন বাধা দিলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী জহির উদ্দিন (৪২) ও সুনামগঞ্জ শহরের আরপিননগরের সুহেল আহমেদ (৩০)কে আটক করে পুলিশে সোপর্দ করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।   

  • [১]