- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ.সুনামগঞ্জে জলমহাল লুটপাট, আটক ২

সোহেল তালুকদার, দ.সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বগাডুবি কাউয়াজুরী জলকরপুঞ্জ জলমহালে লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কাউয়াজুরী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও কাউয়াজুরী গ্রামের জায়ফুর মোহাম্মদের ছেলে রমিজ আলী বাদী হয়ে উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের ৮৩ জনকে আসামী করে থানায় এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করছে পুলিশ।
জানা যায়, গত রবিবার (১৪ মার্চ) ভোরে উমেদনগর গ্রামের প্রায় ১০০/১৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমিতির সরকারি ইজারাকৃত জলমহালে প্রবেশ করে তাদের হাতে থাকা কোনা জাল, পলো এবং কুচা সহ বিভিন্ন ভাবে মাছ ধরতে শুরু করে। এই সময় ইজারাদার সহ উপস্থিত লোকজন বাধা দিতে গেলে আসামীগণ রমিজ আলী সহ অন্যদেরকে ঘিরে ধরে রাখে। পরে জলমহালে রক্ষিত মাছ, নগদ টাকা সহ ১৪ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে উল্লেখ করেন।
মামলা দায়েরের পরপরই দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের তছদ্দর আলীর ছেলে রুপ উজ্জিল (৪০) ও একই গ্রামের কুদরত উল্লাহের ছেলে আব্দুল খলিলদেরকে আটক করেন।
দক্ষিণ সুনমাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজন আসামীকে আটক করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]