পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে ৪৫ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি উপজেলা শাখার আয়োজনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থের সভাপতিত্বে ও আমরিয়া দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, আবদুল গফুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।