- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে ‘ঝিলবিল’ অডিটোরিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করবেন এমএ মান্নান

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আজ শুক্রবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ‘ঝিলবিল’ অডিটোরিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকাল ৩টায় দ. সুনামগঞ্জ উপজেলার বাংলা বাজার মাঠে বুরুমপুর, আমড়িয়া, বিরকলস, চৌকা গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন ও     
জনসভায় যোগদান এবং সন্ধায় দ. সুনামগঞ্জ উপজলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন তিনি।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জগন্নাথপুর উপজেলার আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বৃক্ষ মেলার উদ্বোধন এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, সকাল ১০টায় একই স্থানে উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ওরিয়েন্টেশন প্র্রোগ্রামে যোগদান, বেলা ১২টায় সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইলগাঁও ইউনিয়নের সাতা, আলাগদি, মাকরকোনা, তেরাউকিয়া, দয়ালনগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন, বিকাল ৪টায় আইডিয়াল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার পাড়ারগাঁও, মোল্লারগাঁও, বলবল, সাঙ্গিয়ারগাঁও, ঘিপুড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন, বিকাল ৫টায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন,  শেষে ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন তিনি।
বৃহস্পতিবার রাতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তত্র জানানো হয়।  

  • [১]