- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ.সুনামগঞ্জে টিকা গ্রহণে উদ্ভুদ্ধ করতে প্রচারণা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
করোনা ভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে টিকা গ্রহণে উদ্ভুদ্ধ করতে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার পাগলা বাজারে বিভিন্ন গলিতে প্রচারণা চালানো হয়।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও ছাত্রলীগ নেতা মুবিন সিদ্দিকীসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও টিকা গ্রহণে মানুষ কে সচেতন করতে উপজেলায় মাইকিং অব্যাহত রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

  • [১]