- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে টেকসই উন্নয়নের অবহিতকরণ কর্মশালা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এর উপর দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজেপি) ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় দিনব্যাপি কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক) কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ইউজেডজেপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান। প্রশিক্ষণ কর্মশায় অংশ গ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, উপজেলা প. প. কর্মকর্তা চৌধুরী মো. রাজিব মোস্তফা, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক মিয়া, উপজেলা মৎস্য অফিসার ছমির উদ্দীন, একটি বাড়ী একটি খামার ব্যাবস্থাপক নিতিশ বর্মণ, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দর্গাপাশা ইউপি  চেয়ারম্যান মনির উদ্দীন, পুর্বপাগলা ইউপি চেয়ারম্যান  আক্তার হোসেন , পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরুল হক, পুর্ববীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম প্রমুখ।

 

  • [১]