পাগলাবাজার প্রতিনিধি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক প্রতিহিংসা মূলক রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার পাগলাবাজারে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরাফাত আলী, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আবুল কালাম, মতিউর রহমান, শিপাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক জাফর সাদেক লেবু, সহ-প্রচার সম্পাদক দিদার চৌধুরী, জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সলিব নূর বাচ্চু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদল নেতা আব্দুল মজিদ, ফরিদ গাজী, জগলুল আহমদ, শিতু আহমদ, আঙ্গুর মিয়া, জাহের আলী, আমজাদ আলী, রুহুল আমীন, ইয়াহিয়া আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মানসুর আহমদ, জুনেদ আহমদ, শেকুল আহমদ, হুমায়ূন আহমদ, হেলাল আহমদ, রিপন আহমদ প্রমুখ।