- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে তাল গাছের বীজ বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে তাল গাছের বীজ বিতরণ ও রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  
বুধবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে তাল গাছের বীজ বিতরণ ও রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জিনাত রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।

  • [১]