- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ.সুনামগঞ্জে দ.সুনামগঞ্জে অভয়াশ্রম শুকিয়ে মৎস্য নিধন মৎস্য নিধন

সোহেল তালুকদার, দ.সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কাঠালিয়া গ্রামের পূববর্তী চাতল উদয়তারা জলমহাল শুকিয়ে মৎস্য নিধন করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সর্বশেষ চাতল বিলে পানির পাম্প লাগিয়ে বিলের বেই (তলা) শুকিয়ে মাছ নিধনের প্রস্তুতির খবর পেয়ে মৎস্য অফিসের লোক বিলে গিয়ে নিষেধাজ্ঞা দিয়ে এসেছেন।
জানা যায়, চাতল উদয়তারা জলমহালটি বিগত ৬ বছর আগে লিজ নেয় কাঠালিয়া আক্তাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সরকারি নীতিমালা অনুযায়ী জলমহাল সেচ করে শুকিয়ে মৎস্য নিধনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমিতির সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বজলু মিয়া কয়েকদিন যাবৎ চাতল উদয়তারা গ্রুপ জলমহালের বিভিন্ন গ্রুপ শুকিয়ে মাছ আহরণ করছে।
এ ব্যাপারে আক্তাপাড়া কাঠালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, বিলের তলা শুকিয়ে মাছ ধরছি না, শেলো মেশিন লাগিয়ে বিলের পানি কমিয়েছি।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাশেদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে গিয়ে নিষেধ করেছি। কিন্তু সমিতির লোকজন বিল শুকিয়ে মাছ নিধন করছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠাবো।
উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা শরিফুল আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমার অফিসের লোকজন পাঠিয়ে অভয়াশ্রম সেচ করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছি। এরপরও রাতের আঁধারে বিল সেচ করে মৎস্য নিধন করলে ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। নীতিমালা অমান্য করে বিল সেচ করে মৎস্য নিধন করলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

  • [১]