দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় ১৪ দিনব্যাপী নকশীকাঁথা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগমের বাড়িতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ প্রচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট অফিসার শওকতুজ্জামান সহ প্রমূখ।