দ. সুনামগঞ্জ অফিস
দ. সুনামগঞ্জে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেবুন নাহার শাম্মী কে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার উজ জামান কে বরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব ও ইউপি চেয়ারম্যানবৃন্দের আয়োজনে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও জেবুন নাহার শাম্মী, ইউএনও মো. আনোয়ার উজ জামান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক নাহিদ হাসান রিংকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, প্রেসক্লাবের সদস্য সামিউল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।