- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে পাউবো কমিটির সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে পাউবো কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন প্রকল্পের সভাপতি মো. হারুন অর রশিদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাউবো উপ বিভাগীয় প্রকৌশলী অমিতাভ চৌধুরী, পাউবোর উপ সহকারী প্রকৌশলী মো. ফারুক আল মামুন উপজেলা পাউবো কমিটির সদস্য দক্ষিণ সুনামগঞ্জ অফিসার ইনচার্য মো. ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মো. হারুনার রশীদ, ইউএও মুকলেছুল হক, কার্য সহকারী মো. এমদাদুল হক, দিলীপ তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. নুর কালাম, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, হাবীবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, এনজিওও প্রতিনিধি মাও. নাজিম উদ্দীন, মৎস্যজীবী আজম আলী প্রমুখ।  

  • [১]