- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মকবুল আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের বাসিন্দা। শনিবার সকালে মকবুল আলী গ্রামের পশ্চিমের হাওরের মাছ ধরতে মাছ ধরতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, মকবুল আলী শনিবার সকালে গ্রামের পাশের হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়েছেন। পরে গ্রামের লোকজন হাওরের তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার   
 এস আই জয়নাল আবেদীন লাশ উদ্ধার করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

  • [১]