- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেরহাল গ্রামে নামমাত্র কাজ করিয়ে  কাবিখা প্রকল্পের এক লক্ষ পাঁচ হাজার আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেওয়া অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পের  
কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে কাবিখা প্রকল্প(২য় পর্যায়) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউপির তেরহাল গ্রামের মসজিদ হতে আসকর আলীর বাড়ী পর্যান্ত রাস্তা নির্মাণ প্রকল্প দেখিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য মোছা. আছিয়া বেগম, প্রকল্প সচিব হেলন মিয়া ও সদস্য জিল্লুর রহমান আত্মসাৎ করেন।
তেরহাল গ্রামের মৃত ঠাকুরধন আলীর ছেলে আফসর আলী এলাকাবাসীর পক্ষে ঘটনাটি তদন্তপূর্বক জড়িত শাস্তির দাবী ও প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্ব প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।
ইউপি সদস্যা আছিয়া বেগম কে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।
 

  • [১]