- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্থদের মাঝে ৫ টন ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাশাসনিক ভবন প্রাঙ্গণে বন্যার্থদের মাঝে প্রতিজনকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার প্রদীপ দাস প্রমুখ।

  • [১]