দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম।
সভায় আরও
বক্তব্য দরগাপাশা ইউপির নব নির্বাছিত চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান নুর কালাম, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমেদ, উপজেলা খাদ্য অফিসার কামনা রঞ্জন দাস, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, পাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরব আলী, প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।