- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দ. সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

দ. সুনামগঞ্জ অফিস
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় মিথ্যা সাজার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার উদ্দিনের নেতৃত্বে পাগলা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে  
 একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী পথ সভায় উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়ার সভাপতিত্বে যুবলদল নেতা সালিক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর আলী, উপজেলা বিএনপি নেতা মুহিবুর রহমান মবু, রঞ্জিত সুত্র ধর , আজমত শাহ, ডা. নুরুল ইসলাম, মুরাদ আহমদ চৌধুরী, বাহা উদ্দিন, ইকবাল, মনোয়ার হোসেন, জিয়াউর রহমান, তুরণ খান, ছালিক মিয়া, শায়খুল ইসলাম, আফতাব, সালাম, ওয়াহাব, জাবেদ চৌধুরী, তাজ মাহমুদ, তোফায়েল আহমদ, আবু তাহের খাঁন, মাছুম, আলী হোসেন, আজিজুল হক, জিয়াউল হক, সিজিল, মামুন, ইমরান, শহিদুল ইসলাম, জিয়াউল, নাঈম আহমদ, কবির আহমদ, আশরাফুল হক, শাহাব উদ্দিন, দিদার হোসেন, শাহ আলম প্রমুখ।   

  • [১]