দক্ষিণ সুনামগঞ্জ অফিস
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুতবার পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও শান্তিগঞ্জ বাজার তাফসিরুল কোরআন কমিটির উদ্যোগে শান্তিগঞ্জ বাজার আব্দুল মজিদ জামে মসজিদে জুম’আর নামাজের পরে মসজিদের সামনা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক, উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে শান্তিগঞ্জ বাজার তাফসিরুল কোরআন কমিটির সভাপতি ব্যবসায়ী নাছির উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবসায়ী মাও. রমজান হুসাইন’র পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, ডুংরিয়া জামে মসজিদের ইমাম মাও. সিরাজুল ইসলাম বাহার, ব্যবসায়ী আবুল কালাম, আব্দুল তাহিদ, হাজী আব্দুর রাজ্জাক ময়না হাফিজ রশিদ আহমদ, হুমায়ুন আহমদ, মাও. মাহবুবুল হাসান মাহিন, মিলন মিয়া, শুয়াইব আহমদ, আব্দুল কাদির, শান্তিগঞ্জ বাজার আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাও. জিয়াউর রহমান, মাও. মামুন আহমদ, মাও. হুছাইন আহমদ প্রমুখ।